আ.লীগের ছয় নেতার জামিন, আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ September, ২০২৪

আ.লীগের ছয় নেতার জামিন, আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ September, ২০২৪ |
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী তামজিদ হোসেন জনিকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের নেতা তিন কাউন্সিলরকে বৃহস্পতিবার গ্রেফতার করে র‌্যাব। রোববার তাদের তিনজনসহ মোট ছয় আসামিকে জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্র-জনতা। তাৎক্ষণিক কোর্ট চত্বরে জড়ো হয়ে তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবি করেন তারা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জামিন পাওয়া তিন কাউন্সিলর হলেন কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাইফুল হক মুরাদ, ৬ নম্বর

ওয়ার্ডের নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ডের আনিছ কোরাইশী। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, তাদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানাকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার সব আসামির শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলার আসামিকে জামিন দিয়েছেন আওয়ামী লীগের পরিবারের বিচারক মাহমুদা সুলতানা। তিনি আওয়ামী লীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন। এ বিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের ইনস্পেকটর জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র

জানিয়েছে, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়াই মানববন্ধন সমাপ্ত করে আদালত ছেড়ে চলে গেছে ছাত্র-জনতা। কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি মারধর ও গুলি করে তামজিদ হোসেন জনি নামে এক আন্দোলনকারীকে হত্যা চেষ্টার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়। মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে নির্দেশদাতা আসামি করা হয়েছে। গ্রেফতার কাউন্সিলররা এই মামলার আসামি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত? চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?