‘আমরা যা পাই সবাই মিলেমিশে খাই’, পল্লীবিদ্যুতের কর্মকর্তাকে মিস্ত্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘আমরা যা পাই সবাই মিলেমিশে খাই’, পল্লীবিদ্যুতের কর্মকর্তাকে মিস্ত্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ঘুস নেওয়ার অভিযোগ ওঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের পল্লীবিদ্যুৎ পরিদর্শক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। তার ঘুস নেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরালও হয়েছে। সেই ভিডিও ভাইরালের পর সেই পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, ঘুস ছাড়া কিছুই বুঝেন না দেলোয়ার হোসেন। টাকা না দিলে ফাইলে সই করেন না তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন পল্লীবিদ্যুতের এ কর্মকর্তা। তার দাবি, ফাঁসানো হচ্ছে তাকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজ কক্ষে বসে রয়েছেন দেলোয়ার হোসেন। সে সময় কক্ষটিতে আসেন স্থানীয় মিস্ত্রি মিজানুর রহমান। তাকে একটি ফাইল দেখিয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘এ বাণিজ্যিক ফাইলটির কি হলো?’ উত্তরে মিজানুর রহমান বলেন, ‘স্যার ১৫শ টাকা নেন। ’পরে মিজানুর পকেট

থেকে বের করে ১৫শ টাকা পল্লীবিদ্যুতের এ কর্মকর্তা দেন। টাকা নিয়ে পকেটে ভরেন তিনি। এ সময় মিজানুর বলেন, ‘আমরা যা পাই মিলেমিশে খাই।’ জবাবে দেলোয়ার হোসেন বলেন, ‘অত কথা বলতে হবে না।’ ভিডিও সম্পর্কে মিজানুর রহমান বলেন, ‘পরিদর্শক দেলোয়ার হোসেন বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে ঘুসের জন্য গ্রাহকের ওয়ারিং রিপোর্ট বাতিল করে দেন। কিছুদিন আগে এক গ্রাহক টাকা দেওয়ার সময় ভিডিওটি করেন। দেলোয়ার হোসেন ঘুস ছাড়া কিছুই বুঝেন না।’ অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এমন ভিডিও করা হয়েছে।’ এদিকে ঘুস গ্রহণের ভিডিও ভাইরালের জেরে বৃহস্পতিবার নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুর রহিম একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া