আন্দোলনে নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আন্দোলনে নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চাইলেন সমন্বয়ক হাসনাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
জুলাই আন্দোলনে নারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে নতুন বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি নতুন পোস্ট করেন তিনি। ওই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুক্র-শনি দুই দিন নারীদের ওপর হামলাকারীদের সন্ধান দিন। পোস্টটির কমেন্টে গিয়ে তিনি আরও লেখেন, জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা বা ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন। জানা যায় যে, গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে হামলা করেছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে

ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে হামলা চালায় ছাত্রলীগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয়, দেশজুড়েই এ হামলা চালানো হয়। এছাড়াও কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গত ১৫ জুলাই দুপুরে ইডেন কলেজের বকুলতলায় ওই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল