আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন: ভিপি নূর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন: ভিপি নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ |
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্খা পূর্ণ করতে হবে পরে নির্বাচনের কথা ভাবতে হবে। রবিবার বিকাল ৪ টায় পটুয়াখালী শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গনে গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মানে জনআকাঙ্খার রাজনীতি শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বতর্মান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জন সমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে নিজেদের অবস্থান

ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তরিঘরি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগনের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। তিনি বলেন, হিন্দুদেরকে ব্যাবহার করে কতিপয় দুষ্কৃতিকারী বিদেশী এজেন্টরা দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামী করে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয়, সে কারণে তারা বাংলাদেশ

অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকারায়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ চাঁদাবাজি ও দখলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তবে দেশে আবারো ফ্যাসিবাদের সৃষ্টি হবে। জুলাই আগস্ট এর গণ আন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলমসঅহ জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এসময় শহরের শতাধিক সনাতনী পরিবার ফুলেল নূরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গন অধিকার পরিষদে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে