আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫
     ৭:৪৭ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ | ৭:৪৭ 75 ভিউ
আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের ‘লকডাউন কর্মসূচী’কে কেন্দ্র করে রাজধানীর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়—শান্তা-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (SMUCT) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)—আগামী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয় দুটির একাডেমিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইমেইল ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই দুই দিন ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে স্থগিত ক্লাস ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শান্তা-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১২ ও ১৩ নভেম্বরের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা ইমেইলের মাধ্যমে জানানো হবে।” একইভাবে এআইইউবি কর্তৃপক্ষ এক নোটিশে জানিয়েছে, “পরিবহন পরিস্থিতি ও নিরাপত্তাজনিত

অনিশ্চয়তার কারণে নির্ধারিত তারিখের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত ক্লাস ও পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।” রাজধানীতে আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচী’ ঘিরে যান চলাচলে নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা ও অফিস-আদালতের উপস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে