আইপিএলের নিলামে বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫

আইপিএলের নিলামে বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ |
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে

পারেননি। বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন। নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। যদিও সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ,

আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন। নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন– সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের

৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের