অভিবাসী ফেরত না নেওয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

অভিবাসী ফেরত না নেওয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কও আরোপ করেছেন তিনি। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (২৭ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি বলছে, নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট তার দেশে অবতরণে বাধা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প আরও বলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া “সমস্ত পণ্যের ওপর” এই শুল্ক “অবিলম্বে” আরোপ করা হবে

এবং ২৫ শতাংশ শুল্ক এক সপ্তাহের মধ্যে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা অভিবাসীদের বহনকারী দুটি বিমান অবতরণের অনুমতি না দেওয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞার পাশাপাশি অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপগুলো জরুরি, কারণ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে “ঝুঁকিতে” ফেলে দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, “এই পদক্ষেপগুলো শুরু মাত্র। যে অপরাধীদের তারা যুক্তরাষ্ট্রে ঠেলে দিয়েছে, তাদের ফেরত নিতে তাদের আইনগত দায়িত্ব আমরা কলম্বিয়ান সরকারকে লঙ্ঘন করতে দেব

না।” এর আগে রোববার পেট্রো বলেন, ট্রাম্প প্রশাসন যতক্ষণ পর্যন্ত না একটা পদ্ধতি তৈরি করছে যেখানে অভিবাসীদের সাথে “সম্মান” দিয়ে আচরণ করা হয়, ততক্ষণ পর্যন্ত তার সরকার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা অভিবাসী বহনকারী বিমান গ্রহণ করবে না। পেট্রো সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া দুটো পোস্টে এই ঘোষণা দেন, যাদের একটিতে একটি নিউজ ভিডিও ছিল, যেখানে ব্রাজিলে পাঠানো অভিবাসীদের বিমানবন্দরের টারম্যাকে ডাণ্ডা-বেড়ি পরিহিত অবস্থায় হাঁটতে দেখা যায়। পেট্রো বলেন, “একজন অভিবাসী অপরাধী নয় এবং একজন মানুষের যে সম্মান প্রাপ্য, তাদের সাথে সেরকম সম্মানের সাথে আচরণ করতে হবে। সেজন্য আমি কলোম্বিয়ান আভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ফেরত পাঠিয়েছি।” উল্লেখ্য, কলম্বিয়া ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪৭৫টি অভিবাসী

বহনকারী বিমান গ্রহণ করেছে। ফ্লাইট পরিসংখ্যান সংগ্রহকারী সংস্থা উইটনেস অ্যাট দ্য বর্ডার-এর তথ্য অনুযায়ী, সংখ্যা তালিকায় কলম্বিয়া পঞ্চম, তাদের আগে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং এল সালভাদর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম