অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের দেওয়া সাম্প্রতিক রায়কে প্রত্যাখ্যান করেছে। দলটি অভিযোগ করেছে, ট্রাইব্যুনালটি “অবৈধভাবে প্রতিষ্ঠিত” এবং এর প্রদত্ত রায়কে তারা “প্রহসনমূলক” হিসেবে দেখছে। বিবৃতিতে বলা হয়, এই রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা দলটির দাবি অনুযায়ী “বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পরিপন্থী।” আওয়ামী লীগ মনে করে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে “পূর্বপরিকল্পিতভাবে” এই রায় দেয়া হয়েছে। দলটি আরও অভিযোগ করে, স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী মহলের “সম্মিলিত প্রচেষ্টা” হিসেবে এই রায় দেওয়া হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী “মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে বিপর্যস্ত করার চেষ্টা।” ঘোষিত কর্মসূচি রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলো হলো:

• ১৮ নভেম্বর: সারা দেশে সর্বাত্মক শাটডাউন • ১৯–২১ নভেম্বর: সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি দলটি জানিয়েছে, তারা এই রায় “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করছে এবং দেশের জনগণও তা মেনে নেবে না বলে আশা প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প