‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
শুরুটা যেমন হয়েছে, তাকে মোটেও ‘ভালো’ বলার উপায় নেই। তবু এই ম্যাচ নিয়ে আশা ছিল, কারণ উইকেটে লিটন দাস ছিলেন। শুধু ছিলেনই না, বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। ব্যাট হাতে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন। তবে সেটা পুরোপুরি ঝড়ে রূপ পেল না বেরসিক বৃষ্টির সুবাদে। মিরপুরের বহু দিন ধরে দর্শকের দেখা মিলছিল না। একটা সময় যে গ্যালারি উপচে পড়ত দর্শকদের ভিড়ে, সেই গ্যালারিই খা খা করত খরায়। সে দৃশ্যটা বদলে গিয়েছিল আজ। অনেক দর্শক উপস্থিত হয়েছিলেন গ্যালারিতে, বাইরের দিকে বুথেও ছিল চোখে পড়ার মতো ভিড়। তাদেরকে সামনে রেখে বাংলাদেশ শুরুটা ভালো করলেও হঠাৎই যেন পথ হারায়। ১০ বলে ১৬ করা সাইফ হাসান ১১তম বলে বিদায়

নেন। কিছু পরে টানা ২ বলে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন যখন বিদায় নিলেন, তখন ঘোর বিপদের প্রমাদই গুণছিল বাংলাদেশ। সাইফ হাসানের বিদায়ের পর উইকেটে এসেই লিটন প্রতি আক্রমণ শুরু করে দিয়েছিলেন। জেডেন লেনোকে বাউন্ডারি মেরে শুরু করেছিলেন, এক বল বিরতি দিয়ে হাঁকালেন ছক্কা। ওপাশে পরপর দুই বলে দুই সতীর্থকে বিদায় নিতে দেখে একটু খোলসে ঢুকে গিয়েছিলেন যেন। পাওয়ারপ্লের শেষ দিকে আবার ছন্দে ফেরেন, বেন সিয়ার্স আর ইশ সোধির বলে তুলে নেন দুটি বাউন্ডারি। ১৩ বলে ২৫ রান নিয়ে যখন বড় ইনিংসের আভাস দিচ্ছেন, তখনই নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। এই অবস্থায় বৃষ্টিতে আর খেলা শুরু না

হলে ম্যাচ পরিত্যক্ত হবে। আর ৫টা ৪৮ মিনিটের আগ পর্যন্ত আম্পায়াররা অপেক্ষা করবেন। তার আগে বৃষ্টি থেমে গেলে খেলা শুরু হবে। টি-টোয়েন্টিতে ম্যাচের ফলের জন্য ৫ ওভার অপেক্ষা করতে হয়। বাংলাদেশ ইতোমধ্যেই ৬.৪ ওভার খেলে ফেলেছে, ফলে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামানোর চিন্তা বাদ দিয়েও আম্পায়াররা ম্যাচের সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ব্যাট করতে নামবে শুধু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)