অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬

অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ |
সন্তানরা এখন কারণে-অকারণে এআই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। অভিভাবকের কজন সেই খোঁজ রাখতে পারছেন! সন্তানরা ঠিক কী কাজে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তাও অজানা। নিজের বয়স অনুযায়ী, এমন কিছু সে এআই চ্যাটবটকে জিজ্ঞেস করছে না তো, যা নিষিদ্ধ? সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে। বাড়াতে হবে নজরদারি। কারণ, এরই মধ্যে চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে নেতিবাচক কাজে প্ররোচিত করার। ঘটনা এখানেই শেষ নয়; কীভাবে সুইসাইড নোট লিখতে হবে, জটিল মনস্তাত্ত্বিক এ বিষয়ে সহায়তা করছে চ্যাটজিপিটি, এমন অনেক অভিযোগ রয়েছে। আদালতে এসব নিয়ে মামলাও হয়েছে। তাই সোশ্যাল মিডিয়া ও এআই প্ল্যাটফর্মে কম বয়সীরা কী করছে, এ বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এমনটি না

হলে বিপদ আসবেই। বয়সের ক্রমানুসারে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রশ্ন করে, সেটি নিশ্চিত করতে চাইছে চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেনএআই। অচিরে বেশ কিছু নিয়ন্ত্রণ ও নির্দেশনা আনতে কাজ করছে সংস্থাটি। বয়সভিত্তিক আচরণবিধি যেন মেনে চলা হয়, সেটাই নিশ্চিত করে চাইছে এই সংস্থা। সেখানে যা মনে আসছে, তা-ই প্রশ্ন করছে তারা। তীব্র আসক্তি তৈরি হচ্ছে এতে। কিছুদিন আগে কিশোর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই কিশোর চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে আত্মহত্যার পদ্ধতি নিয়ে। সুইসাইড নোট কীভাবে লিখতে হয়, সেটি নিয়ে আলোচনা করেছে। ওপেনএআই মেনে নিয়েছে, এ ঘটনার সত্যতা। সংস্থাটি বলছে, এআই চ্যাটবটে কিছু সমস্যা থাকার জন্যই এমনটি ঘটেছে। ফল হয়েছে মারাত্মক। এই ভয়ংকর

ঘটনা সামনে আসার পরই বেশ কিছু পদক্ষেপের কথা জানায় ওপেনএআই। এর মধ্যে অন্যতম হলো পেরেন্টাল কন্ট্রোল।সন্তানদের চ্যাটবট প্ল্যাটফর্মের সঙ্গে নিজেদের ইমেইল আইডি যুক্ত রাখতে পারবেন অভিভাবকরা। চাইলেই তারা দেখে নিতে পারবেন, সন্তান চ্যাটজিপিটিতে ঠিক কোন বিষয়ে আলোচনা করছে। এ ছাড়া চ্যাট হিস্ট্রি চাইলেই মুছে ফেলা যাবে। এতে এআইর মেমোরি বলে কিছু থাকবে না। তাই বন্ধ হবে অনেক নেতিবাচক আলোচনা– এমনই আশা। এরপরও প্রশ্ন কিন্তু থেকেই যায়। আদতে কি ছোটদের ওপরে সব সময়ে নজরদারি করা সম্ভব? কারণ, এআই এখন অপ্রতিরোধ্য। তার বিচরণ ভয়াবহ। শুধু তাই নয়; অপ্রাপ্তবয়স্করা যে শুধু প্রয়োজনে প্রশ্ন করে, তা কিন্তু নয়। অনেক বিষয়ে তাদের কৌতূহল। সারাবিশ্বের তাবৎ

বিষয় তাদের ভাবায়; করে প্রশ্নমুখর। ফলে তারা যে বুঝে প্রশ্ন করবে, তা নয়। তাদের সব প্রশ্নই যে নতুন মডেলে নিয়ন্ত্রণ করা যাবে, তাও সম্ভব নয়। একে ঠিক কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড