ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!

কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!

অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!

বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬ |
উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটিতে পদ পাওয়াকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শীর্ষ নেতার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন বাদী হয়ে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, হুমকি ও হয়রানির অভিযোগে ঢাকার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মামলাটির বাদী ফরিদা ইয়াসমিন। ​মামলার এজাহার অনুযায়ী, গত ২ জুলাই উপজেলার বানেশ্বর ব্রিজ এলাকায় ফরিদা ইয়াসমিনের পথরোধ করে পদ পাওয়ার কথা তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বিবাদী

রুস্তম আলী ও তার সহযোগীরা। টাকা না দিলে পদ থেকে বাদ দেওয়া, মিথ্যা মামলা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১৩ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিনকে ফোনে প্রশাসনের লোক পরিচয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়িতে তল্লাশির নামে ঢোকার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ মামলার অন্য বিবাদীরা হলেন মামুনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি, একটি মোবাইল নম্বর ব্যবহারকারী অজ্ঞাত ব্যক্তি এবং আরও ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগী। ​সংবাদ সম্মেলনে ফরিদা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলীয় পদ পাওয়ার পর থেকেই একটি চক্র আমার ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে এবং চাঁদা

দাবি করছে। বাধ্য হয়ে সুবিচারের আশায় আদালতের দরজায় কড়া নেড়েছি।” ​অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী জানান, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, ফরিদা ইয়াসমিন নিজেই এলাকায় কৃ্ষি ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। রাজনৈতিকভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ সাজানো মামলা দায়ের করা হয়েছে। ​পাল্টাপাল্টি এই অভিযোগ ও মামলার ঘটনায় ধামরাইয়ে বিএনপির স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড