অধিনায়কত্ব হারাতে পারেন শান মাসুদ, বিকল্প তালিকায় কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

অধিনায়কত্ব হারাতে পারেন শান মাসুদ, বিকল্প তালিকায় কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
শান মাসুদের টেস্ট অধিনায়কত্বের সময়টা খুব একটা সুখকর যাচ্ছে না। তার প্রথম দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া। যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়। সেই সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হেরে যায়, যা ছিল শানের জন্য এক বিশাল ধাক্কা। এরপর পাকিস্তান দল নিজ মাঠে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। তবে এখানেও হতাশাজনকভাবে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হারে। প্রথম টেস্টে পাকিস্তান মাত্র ৩০ রানের লক্ষ্য দিয়ে হেরে যায় এবং দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে পরাজিত হয়। এমন ভরাডুবি এবং পরপর সিরিজ হারের কারণে শান মাসুদের

অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ, কিংবদন্তি এবং ভক্তরা তাকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুলছেন। এমন প্রেক্ষাপটে শান মাসুদের বিকল্প হিসেবে উঠে আসছে চার জনের নাম। তারা হলেন- সৌদ শাকিল সৌদ শাকিল বর্তমানে পাকিস্তান টেস্ট দলের সহ-অধিনায়ক। অধিনায়কত্বের জন্য অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন এই বাঁহাতি ব্যাটার। ২৮ বছর বয়সি শাকিলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সহ-অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার বেশ সফল। যেখানে তিনি ৫৬.৩০ গড়ে ১,১২৬ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে তিনটি শতকও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে শাকিলের। যেখানে তিনি সিন্ধু দলকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের শিরোপা জেতাতে সাহায্য করেছেন। তবে আন্তর্জাতিক

স্তরে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা এখনো সীমিত। তাই তাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্পূর্ণ প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রিজওয়ান তার বিশাল ঘরোয়া এবং পিএসএল অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে অন্যতম শক্তিশালী প্রার্থী। তিনি পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার মতো দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের অধিনায়কও ছিলেন। ২০১৯ সালে বাবর আজমের পরিবর্তে তাকে টেস্ট অধিনায়কত্ব না দেওয়া হলেও, রিজওয়ান তার নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষ করে সম্প্রতি ১৭১ রানের একটি বড় ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। যদিও তার অধিনায়কত্বের সময়ে কিছু পরাজয়ও ছিল। তবে ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের সাম্প্রতিক ফর্ম এবং ঘরোয়া ও পিএসএলে নেতৃত্বের অভিজ্ঞতা তাকে অধিনায়কত্বের জন্য উপযুক্ত

প্রার্থী করে তুলেছে। বাবর আজম বাবর আজম পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ২০ টেস্টের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। ২০২৩-২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় ছিল তার অধিনায়কত্বের আরেকটি সফল অধ্যায়। তবে ২০২৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে তিনি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। বাবরের ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পুনরায় তাকে অধিনায়ক করার বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে। তবে তার সাফল্যের রেকর্ড এবং নেতৃত্বের অভিজ্ঞতা তাকে ফের অধিনায়কত্বের জন্য একটি সম্ভাব্য বিকল্প প্রার্থী করে তুলেছে। যদিও এটি পিসিবির ওপর নির্ভর করবে। তারা তাকে পুনরায় অধিনায়ক করতে চায় কিনা। শাহীন শাহ আফ্রিদি পাকিস্তানের গতিতারকা শাহীন শাহ আফ্রিদি টেস্ট অধিনায়ক হিসেবে আরেকটি সম্ভাব্য

বিকল্প। যদিও তিনি তরুণ, তার নেতৃত্বে আক্রমণাত্মক মনোভাব এবং বোলিং ইউনিটকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা তাকে টেস্ট নেতৃত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। বোলার হিসেবে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা কম হলেও, তার ম্যাচে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা তাকে দায়িত্ব নেওয়ার উপযুক্ত প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। শান মাসুদের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আর এর মধ্যেই পাকিস্তান ক্রিকেটের ভক্তরা অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের জন্য। যা দলকে আবারও সাফল্যের পথে নিয়ে যেতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব শিগগিরই শান মাসুদের পরিবর্তে একজন স্থায়ী টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে হবেন পাকিস্তানের পরবর্তী টেস্ট দলের নেতা, যিনি দলকে আরও সাফল্যের

পথে নিয়ে যাবেন। সূত্র: ক্রিকেট পাকিস্তান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা