অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৬

অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ |
যুক্তরাষ্ট্রে করা নতুন এক গবেষণায় দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে। গবেষকরা বলছেন, অতি-প্রক্রিয়াজাত খাবার সামান্য পরিমাণে খেলেও মস্তিষ্কের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। গবেষণার ফল অনুযায়ী, দৈনিক খাদ্যের মাত্র ১০ শতাংশ যদি অতি-প্রক্রিয়াজাত খাবার হয়, তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এমনকি প্রতিদিন অল্প পরিমাণ চিপস বা এ ধরনের স্ন্যাকস খাওয়ার অভ্যাসও সময়ের সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি দুর্বল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্যকর খাবার খেলেও ঝুঁকি থেকে যায় গবেষণায় আরও দেখা গেছে, যারা মোটামুটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। খাদ্যের ছোট একটি অংশও যদি অতি-প্রক্রিয়াজাত খাবার হয়, তাহলে মধ্যবয়সী ও বয়স্কদের মধ্যে

মনোযোগের সমস্যা এবং ডিমেনশিয়ার সম্ভাবনা বাড়তে পারে। দৈনন্দিন খাদ্যে এই খাবারের প্রভাব বেশি মার্কিন তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের দৈনিক ক্যালরির বড় একটি অংশ—প্রায় অর্ধেকেরও বেশি—অতি-প্রক্রিয়াজাত খাবার থেকে আসে। শিশুদের ক্ষেত্রে এই হার আরও বেশি। গবেষকরা বলছেন, এই ফলাফল আবারও দেখাচ্ছে যে আধুনিক খাদ্যাভ্যাস শুধু শরীর নয়, মস্তিষ্কের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। সূত্র: সামা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত