এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৬

এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৬ |
দেশজুড়ে গ্রীষ্মের তীব্র তাপদাহে সূর্যের প্রখরতা এখন অসহনীয় হয়ে উঠেছে। বাইরে বের হলেই গরমে মানুষ অস্বস্তিতে পড়ছে। ফলে অনেকেই বাধ্য হয়ে ঘরের ভেতরে এসির ওপর নির্ভর করছেন। তাপমাত্রা যত বাড়ছে, ঘর ঠান্ডা রাখতে এসির ব্যবহারও তত বাড়ছে। দীর্ঘ সময় এসি চালালে স্বস্তি মিললেও বিদ্যুৎ বিল অনেক বেড়ে যায়—কখনো কখনো তা ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্তও বৃদ্ধি পায়। এই বাড়তি খরচ কমাতে অনেকে এসির সঙ্গে ফ্যানও চালান। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সত্যিই বিদ্যুৎ সাশ্রয় হয়? অনেকের মধ্যে ধারণা আছে যে এসি ও ফ্যান একসঙ্গে চালালে বিদ্যুৎ কম লাগে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। ফ্যান নিজেও বিদ্যুৎ ব্যবহার করে, যদিও তা এসির তুলনায় অনেক কম।

তাই দুটো একসঙ্গে চালালে সরাসরি খরচ কমে যায়—এমনটা সবসময় ঠিক নয়। তবে ফ্যানের একটি সুবিধা হলো, এটি ঠান্ডা বাতাস দ্রুত ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। ফলে এসিকে একই তাপমাত্রা বজায় রাখতে অতিরিক্ত কাজ করতে হয় না। এতে কিছু ক্ষেত্রে মোট বিদ্যুৎ ব্যবহার কমতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসির তাপমাত্রা সেটিং। অনেকেই ২০ বা ২২ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান, যা বিদ্যুৎ খরচ অনেক বাড়িয়ে দেয়। এর পরিবর্তে যদি ২৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালিয়ে সঙ্গে ফ্যান ব্যবহার করা হয়, তাহলে ঘর আরামদায়ক থাকে এবং তুলনামূলকভাবে বিদ্যুৎ খরচও কম হয়।সব মিলিয়ে বলা যায়, সঠিক তাপমাত্রায় এসি ব্যবহার এবং ফ্যানের সহায়তা নিলে গরমে আরাম পাওয়া যায়

এবং বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম