প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব উল্লাহ ( ২৩) নামে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রতিবন্ধী শিশুকন্যা মসজিদের ইমাম মাহবুব উল্লাহর জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যায়। এ সময় মাহবুব শিশুটিকে তার কক্ষে আটকে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্না করলে ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন মসজিদের ভেতর ইমামকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইমামকে আটক করে। আটক ইমাম মাহবুব উল্লাহ পার্শ্ববর্তী নেত্রকোনা

জেলার পূর্বধলা থানার খালিশপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। গত এক মাস ধরে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে তিনি ইমামতি করছিলেন। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ