সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নৌকায় নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছেন। শনিবার (২৩ মে) বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। সহিদ একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টার দিকে অভিযুক্ত সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এ সময় ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা

রাতেই তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে। সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ