চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
ফরিদপুরের চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুরান জেলখানার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলতাফ হোসেন ওরফে আদু (৪০) মৃত হাকিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলের পরিত্যক্ত দালানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশী গৃহবধূরা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার এসআই এনামুল হক ও এসআই গোলাম হোসেন খান। এদিন দুপুরে চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা

যায়, কয়েক বছর আগে শিশুটির মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করে আসছিল। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ