‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৬

‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ |
হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে উপস্থিত হয়ে জামিন নবায়নের পর তিনি মন্তব্য করেন, “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।” ​ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই সহিংসতা চলাকালে (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন নিহত হন। পরবর্তীতে সেপ্টেম্বরে নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান ও সাবেক মেয়র আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায়

আরও অভিযুক্ত আছেন সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবুসহ মোট ৯৯ জন এবং অজ্ঞাত ৩০০ জন। ​হাইকোর্ট থেকে আগেই জামিনে থাকা সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানির জন্য হাজির হন। শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পুলিশ মামলাটির তদন্ত শেষে বিস্ফোরক ধারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার প্রক্রিয়ায় বাধা দিতে নারাজি আবেদন জমা দিয়েছেন। আসামিপক্ষ একে বেআইনি দাবি করে আইভীর স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। ​আইনি লড়াইয়ের ধাপে আবারও জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার সময় সমর্থকদের বেষ্টনীতে থাকেন আইভী। গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি দৃঢ় কণ্ঠে

‘জয় বাংলা’ স্লোগান তোলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরাও সুর মিলিয়ে স্লোগান দেন। সমার্থকদের “জয় বাংলা” মুখরিত স্লোগানের মাঝেই আইভি রহমান আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান