‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

আরও খবর

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
কুমিল্লা সদর দক্ষিণে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৩৯) নামে এক জমি ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফুল ইসলাম ওরফে তারিফের বিরুদ্ধে। গুরুতর আহত শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ৬ই অক্টোবর, মঙ্গলবার ভুক্তভোগী শরিফুল ইসলামের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে যুবদল নেতার এই নৃশংসতার কথা তুলে ধরেন। শরিফুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরেশপুর গ্রামের বাসিন্দা। বিদেশ থেকে ফিরে তিনি এলাকায় জমি বেচাকেনার ব্যবসা শুরু করেন। সংবাদ সম্মেলনে শরিফুলের

ভাই আবদুল কুদ্দুস মাখন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে তারিফুল ইসলাম আমার ভাইয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। স্পষ্ট জানিয়ে দেন, এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিয়েই থাকতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় ভাইয়ের ওপর এই তাণ্ডব চালানো হয়েছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ভুক্তভোগী শরিফুলের ভাষ্যমতে, গত ১লা অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়পুর বাজারের ‘মামার বাড়ি’ নামের একটি দোকানের সামনে যুবদল নেতা তারিফের নেতৃত্বে তার ভাই আরিফসহ ১২-১৩ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে তাকে বেধড়ক পেটানো হলে তার পা ভেঙে যায়। অভিযোগের ব্যাপারে জানতে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফুল

ইসলাম তারিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি “আমি ভাত খাইতেছি, ফালতু” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের