বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৬

আরও খবর

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী

নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা

টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ

যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?

দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ |
বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশে বিশেষ ‘রেড জোন’ গঠনের কথা ভাবা হচ্ছে। এসব এলাকায় পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে—তারা সেখানে ‘সবকিছু’ই পাবেন। আজ ১৪ই অক্টোবর, বুধবার, সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও আলেসান্দ্রো এবং দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. ফেদেরিকো জাম্পারেল্লি। সাক্ষাৎ ও আলোচনায় বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টি উঠে আসে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রে যাতায়াত আরও সহজ এবং আকর্ষণীয় করার সম্ভাবনা নিয়েও দুই পক্ষ আলোচনা করেন। সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান চলাচল

বাড়ানো, এভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলা এবং পর্যটনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় স্থান পায়। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে ইতালি সরকারের আগ্রহের প্রসঙ্গে মন্ত্রী জানান, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালির বিনিয়োগ আনার সম্ভাবনাও আলোচনায় ছিল। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলের জন্য এমআরও হাব স্থাপনে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ইতালির Edge Company, Atitech S.p.A. এবং Gilardoni-এর অভিজ্ঞতা ও দক্ষতা

কাজে লাগানোর আগ্রহ জানানো হয়। বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বাড়ার প্রবণতাও গুরুত্ব পায়। এই ধারাবাহিক বৃদ্ধি দুই দেশের মধ্যে পর্যটক বিনিময় সম্প্রসারণের সুযোগ তৈরি করছে। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নত করে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেওয়া হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার এবং বিমান চলাচল, এভিয়েশন বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদ জানান। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দুই দেশের যোগাযোগ বাড়বে, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে এবং পর্যটন খাতের বিকাশ দ্রুত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান