ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত
জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ
হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের
‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা
বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন
‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী
হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে বের হওয়ার মুহূর্তে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে উপস্থিত হয়ে জামিন নবায়নের পর তিনি মন্তব্য করেন, “জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।”
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই সহিংসতা চলাকালে (২০ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন নিহত হন। পরবর্তীতে সেপ্টেম্বরে নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান ও সাবেক মেয়র আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায়
আরও অভিযুক্ত আছেন সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবুসহ মোট ৯৯ জন এবং অজ্ঞাত ৩০০ জন। হাইকোর্ট থেকে আগেই জামিনে থাকা সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানির জন্য হাজির হন। শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পুলিশ মামলাটির তদন্ত শেষে বিস্ফোরক ধারায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার প্রক্রিয়ায় বাধা দিতে নারাজি আবেদন জমা দিয়েছেন। আসামিপক্ষ একে বেআইনি দাবি করে আইভীর স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। আইনি লড়াইয়ের ধাপে আবারও জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার সময় সমর্থকদের বেষ্টনীতে থাকেন আইভী। গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি দৃঢ় কণ্ঠে
‘জয় বাংলা’ স্লোগান তোলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরাও সুর মিলিয়ে স্লোগান দেন। সমার্থকদের “জয় বাংলা” মুখরিত স্লোগানের মাঝেই আইভি রহমান আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।