চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৬

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ |
নগরীর নতুন ব্রিজ-কালুরঘাট সংযোগ সড়কে প্রাতর্ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কবলে পড়ে অলৌকিকভাবে আত্মরক্ষা করেছেন প্রথম বাংলাদেশী হিসেবে এক মৌসুমে এভারেস্ট ও লোটসে জয়ী পর্বতারোহী বাবর আলী ও তার সঙ্গী। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন এলাকায় সাইক্লিং ও দৌড়ানোর সময় এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন তারা। পরবর্তীতে এক ফেসবুক বার্তায় প্রাতর্ভ্রমণকারীদের সতর্ক থাকার আকুল আহ্বান জানান বাবর আলী। ​ ঘটনার বর্ণনায় বাবর আলী জানান, সকালে তিনি ও তার সঙ্গী ইরফান সাইকেল নিয়ে নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে যান। অনুশীলনের আগে নদীর পাড়ে কংক্রিটের ব্লকের কাছে নামতেই টুপি পরা ত্রিশোর্ধ্ব এক যুবক ও দুই কিশোরের সন্দেহজনক গতিবিধি তাদের নজরে আসে। পরিস্থিতি

আঁচ করতে পেরে তারা দ্রুত মূল সড়কে উঠে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই তিনজনের সাথে আরও দুই যুবক যোগ দিয়ে মোট পাঁচজনের একটি দল তাদের ঘিরে ফেলার পাঁয়তারা করে। বাবরদের চলাচলের গতি বাড়লে ছিনতাইকারীরাও পিছু নেয় এবং একপর্যায়ে ধাওয়া করে হাঁকডাক শুরু করে। ​ অবস্থা বেগতিক দেখে দ্রুত কৌশলের আশ্রয় নেন দুই সঙ্গী। ইরফান তার কাছে থাকা মোবাইল ফোন ও ক্যামেরা বাবর আলীর হাতে তুলে দিয়ে জোরে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে বলেন। বাবর তীব্র গতিতে প্যাডেল চালিয়ে কিছুটা দূরত্ব তৈরি করেন এবং ইরফানও দৌড়ে নিরাপদ দূরত্বে চলে আসেন। তাদের এই উপস্থিত বুদ্ধি এবং সতর্কতার কারণে ছিনতাইকারী চক্রটি শেষ পর্যন্ত পিছু হটতে

বাধ্য হয়। ​ভাগ্যবশত বড় কোনো ক্ষতি না হলেও এই ঘটনার পর চট্টগ্রামবাসীকে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এই তরুণ পর্বতারোহী। একাকী নির্জন এলাকায় প্রাতর্ভ্রমণ বা ব্যায়াম করতে না গিয়ে দলবদ্ধভাবে যাতায়াতের তাগিদ দিয়ে তিনি আক্ষেপের সুরে লেখেন, “কায়দা করে জীবনযাপন করা ছাড়া আর উপায় নেই আমাদের।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের