বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

আরও খবর

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও ১৫ই আগস্টের শহিদ শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘দৈনিক বাংলার বাণী’ ভবনটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজধানীর মতিঝিলের ৮১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই স্মৃতিবিজড়িত কার্যালয়টি বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতা মহসিন রেজাসহ সংশ্লিষ্ট একটি দল ভবনটি দখল করে নেয়। দখলের পর ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত থাকা যাবতীয় মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভবনটির সার্বিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের কাছেই রয়েছে। অন্যদিকে, ঐতিহাসিক এই ভবনের পেছনের

অংশের একতলা ও দোতলা জুড়ে ‘পানশি’ নামের একটি রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। স্থানীয় সূত্রমতে, বিএনপি নেতা সানি সারওয়ারের প্রত্যক্ষ নেতৃত্বে এই রেস্তোরাঁটি পরিচালিত হচ্ছে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক স্থাপনা এভাবে রাজনৈতিক পরিচয়ে দখল, মালামাল লুট এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও সম্পদের ওপর এমন অবৈধ দখলদারিত্ব আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন। অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই লুটপাট ও দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের