নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৬

আরও খবর

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী

বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’

নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা

টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?

দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ |
নোয়াখালীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুটি পৃথক স্থানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। অন্যদিকে সোনাইমুড়ী উপজেলায় সজীব নামে এক প্রবাসীর মরদেহ মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনাই পুলিশ আলাদাভাবে তদন্ত করছে। সদর উপজেলা: চুরির অভিযোগে মারধর, পরে মৃত্যু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বেলালের দোকানের সামনে থেকে কবির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কবির নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকার গাইনেগো বাড়ির

বাসিন্দা। স্থানীয় কয়েকজন জানান, তিনি প্রতিবন্ধী ছিলেন। স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির দাবি করেন ওয়ার্কশপের মালিক মো. হোসেন। তিনি সিসিটিভি ফুটেজ ফেসবুকে প্রকাশ করে অভিযুক্তকে শনাক্তে সহায়তা চান। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে জানান, চুরির সন্দেহে কবিরকে শনাক্ত ও আটক করা হয়েছে। খবর পেয়ে হোসেন লোকজন নিয়ে সেখানে যান। সেখানে কবিরকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত কবিরকে ইসলামগঞ্জ বাজার থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হলে বেলালের দোকানের

সামনে মরদেহ ফেলে রাখা হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে কবিরকে আহত অবস্থায় খুঁটির সঙ্গে বাঁধা দেখা যায়। ভিডিওতে তাঁকে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে। মঙ্গলবার বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির অভিযোগে মারধরের পর কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় তিন থেকে চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোনাইমুড়ী: মাঠে গুরুতর আহত অবস্থায় মিলল সজীবকে, হাসপাতালে মৃত্যু একই দিনে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি

ওই এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে সজীব বাড়ি থেকে বের হন। বিকেল ৫টার দিকে স্থানীয়রা তাঁকে মাঠে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সজীবের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করেন, দুই দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সজীবকে “দেখে নেওয়ার” হুমকি দিয়েছিল। এ ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তাঁর সন্দেহ। সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জানান, প্রবাসী সজীবের মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সজীবের মৃত্যুর কারণ এবং

তাঁর চাচাতো ভাইয়ের অভিযোগের সত্যতা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান