জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ September, ২০২৬

জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ September, ২০২৬ |
জুলাইতে সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও সরকারি স্থাপনা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সমন্বয় সভা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩০শে আগস্ট স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় হারানো অস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট থেকে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, র‍্যাব ক্যাম্প, কারাগার ও আনসার স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। নথি অনুযায়ী, সর্বমোট হারানো অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৯৪২টি। এর মধ্যে ৪ হাজার ৫২৫টি উদ্ধার করা হয়েছে, এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৪১৭টি। বাহিনীভিত্তিক হিসাবে – পুলিশ: হারানো ৫,৫৪২টি, উদ্ধার ৪,০৬২টি, অনুদ্ধার ১,২৬৩টি র‍্যাব: হারানো ১৬৮টি, উদ্ধার ৮১টি, অনুদ্ধার

৭৭টি কারাগার: হারানো ৯৮টি, উদ্ধার ৬২টি, অনুদ্ধার ৩২টি এপিবিএন/আনসার:* হারানো ১৩৪টি, অনুদ্ধার ৪৫টি গোলাবারুদের ক্ষেত্রে সর্বমোট হারানো ৬ লাখ ৮০ হাজার ৩৫৫ রাউন্ড। এর মধ্যে ৪ লাখ ৩ হাজার ৮৮৮ রাউন্ড উদ্ধার হয়েছে, অনুদ্ধার রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৪৬৭ রাউন্ড। পুলিশের হারানো ৬,৫২,০০৮ রাউন্ড, উদ্ধার ৩,৪৯,৯৮৫ রাউন্ড র‍্যাব: হারানো ১২,৪৮৬ রাউন্ড, উদ্ধার ৭,২৮৪ রাউন্ড কারাগার: হারানো ৯,১৮০ রাউন্ড, উদ্ধার ১,৭০৯ রাউন্ড সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী – র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, সশস্ত্র বাহিনী বিভাগ, এসবি, পুলিশ সদর দপ্তর, ডিএমপি, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও কারা অধিদপ্তরের প্রতিনিধিরা জানান, আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে, তার সিংহভাগই উদ্ধার

করা হয় ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে। হারানো অস্ত্র ও গোলাবারুদ দেশের ভেতরে বিশেষ করে রাজনৈতিক, সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের কাছে হাতবদল হয়েছে বলে সভায় আলোচনা হয়। ছোট আকৃতির পিস্তল জাতীয় অস্ত্র মাদক ব্যবসায়ী ও অপরাধীদের হাতে ব্যবহৃত হওয়ার কথা উঠে আসে। সম্প্রতি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবৈধ অস্ত্রের তথ্য সংগ্রহ, আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র জিজ্ঞাসাবাদ এবং হারানো অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ঘোষিত পুরস্কারের প্রচার বাড়ানোর পাশাপাশি সোর্সদের তথ্য সম্পূর্ণ গোপন রেখে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার