বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে চায়ের দোকান থেকে প্রধান শিক্ষক অপহরণ করে অস্ত্রের মুখে নদীপথে নিয়ে গেল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
বান্দরবানের থানচি উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত শিক্ষকের নাম চাই অং প্রু মারমা। তিনি থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৯ সেপ্টেম্বর, বুধবার দুপুরে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে একদল সশস্ত্র ব্যক্তি নাইন্দারীপাড়া এলাকায় এসে পৌঁছায়। তারা সরাসরি নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে খুঁজতে থাকে। স্কুলে তাঁকে না পেয়ে অস্ত্রধারীরা পাশের একটি স্থানীয় চায়ের দোকানে যায়। সেখানে শিক্ষক চাই অং প্রু মারমার পরিচয় নিশ্চিত হওয়ার পর অস্ত্রের মুখে তাঁকে জোরপূর্বক নৌকায় তুলে সাঙ্গু নদীপথ ধরে অজ্ঞাত স্থানের

দিকে নিয়ে যায়। ​ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, অস্ত্রধারীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে না পেয়ে পাশের চায়ের দোকান থেকে তাঁকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা উ নু থোয়াই মারমাসহ অন্য শিক্ষকদের মুঠোফোনও কেড়ে নিয়ে যায়। তবে কোন সশস্ত্র গোষ্ঠী এবং কী উদ্দেশ্যে এই অপহরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ​পারিবারিক সূত্র থেকে জানা গেছে, অপহরণের প্রায় এক ঘণ্টা পর অপহৃত শিক্ষক চাই অং প্রু মারমা সংক্ষেপে তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে পেরেছিলেন। তবে এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ​ঘটনার পরপরই এলাকাজুড়ে তীব্র আতঙ্কের

সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা-পুলিশের যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, দুপুর ১২টার দিকে সশস্ত্র একটি দল নদীপথে এসে শিক্ষককে নিয়ে যায় এবং অন্য শিক্ষকদের মুঠোফোন ছিনিয়ে নেয়। তিনি জানান, অপহৃত শিক্ষককে নিরাপদে উদ্ধার করতে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য স্থানগুলোতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে অপহরণের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি