সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
মাত্র কয়েক দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্রসৈকতে থাকা ট্যুরিস্ট পুলিশের সার্ভিস বক্স সাগরে বিলীন হয়ে গেছে। ২২ আগস্ট এ পুলিশ বক্সের ছবিসহ প্রতিবেদন প্রকাশ হয়েছিল । সংবাদে পুলিশ বক্সসহ দীর্ঘ ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের কথা বলা হয়েছিল। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে মেরিন ড্রাইভসহ বেড়িবাঁধও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি হতে চলেছে। সোমবার উন্মত্ত সাগর ট্যুরিস্ট পুলিশের সার্ভিস বক্সটি গিলে খেয়েছে। মেরিন ড্রাইভের সানসেট পয়েন্টেও ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে জিরো পয়েন্ট থেকে পশ্চিমে লেম্বুর বন পর্যন্ত থাকা সাগর রক্ষা বাঁধের বিভিন্ন জায়গায় বাঁধরক্ষার সিসি ব্লক দেবে গেছে। পরিস্থিতি সামাল দিতে এসব জায়গায়

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে কিছু বালির বস্তা ফেলা হলেও তাতে কতটা কাজ হবে-তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় বাঁধ ভেঙে সাগরের লোনা পানি কুয়াকাটার লোকালয়ে ঢুকে যেতে পারে। জানা গেছে, বহু বছর ধরে সৈকত গিলে লোকালয়ের দিকে এগোচ্ছে কুয়াকাটার সমুদ্র। এ নিয়ে পত্র-পত্রিকায় বহুবার সংবাদ প্রকাশ হওয়ার পাশাপাশি দিনের পর দিন আন্দোলন করছেন ওই এলাকার মানুষ। সাগর ভাঙন ঠেকাতে পাউবোর পক্ষ থেকে তিনটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল পরিকল্পনা কমিশনে। কিন্তু প্রতিবার নানা অজুহাতে সেগুলো ফেরত পাঠিয়েছে কমিশন। সর্বশেষ গত বছর ৭৫৯ কোটি টাকার আরেকটি প্রকল্প কমিশনে জমা দিয়েছে পাউবো। ফেরত না পাঠালেও সেই প্রকল্পের ভাগ্যে

কী ঘটেছে তা জানে না কেউ। প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে অব্যাহতভাবে সৈকত গিলে মূল ভূ-খণ্ডের দিকে এগোচ্ছে সমুদ্র। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, হুমকির মুখে পড়েছে সাগররক্ষা বাঁধসহ নবনির্মিত মেরিন ড্রাইভ সড়ক। চলতি গ্রীষ্ম মৌসুমে সমুদ্রের উত্তাল ঢেউ সরাসরি আছড়ে পড়ছে বেড়িবাঁধে। জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তে থাকা ব্লকগুলোতেও আঘাত হানছে বড় ঢেউ। এতে করে স্থানচ্যুত হচ্ছে ব্লকগুলো। এটি বেড়িবাঁধের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি। ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর প্রেসিডেন্ট রুম্মন ইমতিয়াজ তুষার বলেন, জিরো পয়েন্টে বর্তমানে যেখানে বেড়িবাঁধ সেখান থেকে সমুদ্র ছিল আরও অন্তত দেড় কিলোমিটার দূরে। ভাটির সময় দীর্ঘ সৈকত পেরিয়ে সাগরে নামতে হতো পর্যটকদের। ৩০ থেকে ৩৫ বছরে দেড়

কিলোমিটার দীর্ঘ সেই সৈকত গিলে বেড়িবাঁধে এসে ঠেকেছে সমুদ্র। কুয়াকাটা উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য ফারুক মীর বলেন, দেড় কিলোমিটার বিস্তৃত এ সৈকত ছাড়াও বেড়িবাঁধের সামনে ছিল সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা। ছিল কয়েক বর্গকিলোমিটারব্যাপী ফয়েজ মিয়ার নারিকেল বাগান, এলজিইডির বায়োগ্যাস প্ল্যান্ট কাম রেস্ট হাউজ, সদ্য বিলীন হওয়া ট্যুরিস্ট পুলিশ বক্স, ইকোপার্ক, ঝাউবন, পূর্বপ্রান্তে সাগরঘেঁষা সড়ক, হোটেল-মোটেলসহ আরও অনেক কিছু। স্থানীয় সংবাদকর্মী রাজু কেপিএস বলেন, সাগর ভাঙন ঠেকানো বলতে এখানে গ্রীষ্ম মৌসুমে কেবল বালির বস্তা ফেলে পাউবো। সৈকতজুড়ে চোখে পড়ে সেই হাজার হাজার বালির বস্তা। এ বস্তায় ঠেকে না সাগরভাঙন। এছাড়া সৌন্দর্য হারায় সমুদ্রসৈকত। ভাঙনের যে পরিস্থিতি তাতে বাকি আছে কেবল বেড়িবাঁধ ভেঙে

জনবসতি এলাকায় সাগরের ঢুকে পড়া। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, ২৫-৩০ বছরের ব্যবধানে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়িয়েছে কুয়াকাটার। এখানে গড়ে উঠেছে চার শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট। ব্যবসায়ীরা বিনিয়োগ করেছেন কয়েক হাজার কোটি টাকা। কিন্তু সবকিছুই এখন হুমকির মুখে। তিনি আরও বলেন, আপনারা যেমন নিয়মিত বিষয়টি নিয়ে লিখছেন, তেমনি আমরাও সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি দফায় দফায় চিঠি লিখছি। তিনি বলেন, সাগর যেভাবে ভাঙছে তা ঠেকানো না গেলে এখানকার পুরো পর্যটনশিল্প হুমকির মুখে পড়বে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কুয়াকাটায় ভাঙন প্রতিরোধ-সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। টাকার পরিমাণ বেশি হওয়ায়

হয়তো সেটি অনুমোদন পাচ্ছে না। কম ব্যয়সাপেক্ষ বিকল্প প্রকল্প প্রস্তুত করছি আমরা। এ প্রকল্পে ধাপে ধাপে সাগরভাঙন ঠেকানো যাবে। প্রস্তাবনা তৈরি হলেই দাখিল করা হবে। বাকি সিদ্ধান্ত সরকারের। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ-সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক ব্যবস্থা হিসাবে জিও (বালিভর্তি বস্তা) ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। পাশাপাশি স্থায়ী ব্যবস্থার জন্য পাউবোর প্রকল্প অনুমোদনের কাজ চলছে। আশা করি খুব শিগ্গিরই সাগরভাঙন রোধে স্থায়ী উদ্যোগ নিতে পারব আমরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার