ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর
নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন
নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল
উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি
একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি
কিশোরগঞ্জে পুলিশের ‘ভুল’ অভিযানে ভাইসহ আওয়ামী লীগ নেতা আটক, জনতার তোপের মুখে মুক্তি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার ও তার ছোট ভাই সোহাগ সরকারকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাইফুল্লাহ জামান সরকার জানান, কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাদের আটক করে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হলে পুলিশের কাছে আটকের কারণ জানতে চান তারা। একপর্যায়ে স্থানীয়দের চাপের মুখে পুলিশ দুই ভাইকে ছেড়ে দেয়।
সাইফুল্লাহ জামান সরকার জানান, গভীর রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছোট ভাই সোহাগ সরকারকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়,
অন্য এক আসামিকে আটক করতে গিয়ে ভুলবশত তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, ওই রাতে পুলিশ কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে ও তার ভাইকে আটক করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে চাইলে পুলিশের কাছে কারণ জানতে চান। একপর্যায়ে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে তাদের ছেড়ে দেয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অন্য এক আসামিকে আটকের উদ্দেশ্যে পুলিশ সম্ভবত ভুলবশত ওই বাড়িতে যায়। পরে সঠিক তথ্য পাওয়ার পর দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। গভীর রাতে কোনো মামলা বা
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই দুই ভাইকে আটকের অভিযোগের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।