মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ August, ২০২৬

মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ August, ২০২৬ |
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু’র বিরুদ্ধে মাদক, কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট ও চাঁদাবাজি কার্যক্রমের উপরে ব্যবস্থা নেওয়ায় প্রতিবাদকারীদের জমি দখল, হামলা, মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ২৯শে আগস্ট, শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর ভাই মো. মুজাহিদুল ইসলাম এবং আলমগীর কবিরের ভাতিজা মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপি সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুকে ঘিরে স্থানীয়ভাবে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ

তদন্ত দাবি করেন। তাদের অভিযোগ, জমি দখল, চাঁদা দাবি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটসহ নানা কর্মকাণ্ডে বাবলু ও তার ঘনিষ্ঠদের প্রভাব রয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালেকুজ্জামান বাবলুর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেল রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাবকে কাজে লাগিয়ে হাট, জমি, বালু ভরাট ও নির্মাণকাজসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। তাদের সঙ্গে জিয়ারুল, মিন্টু মোল্লা, সজল শেখ, মাহফুজ আহমেদ ও লতিফ মোল্লাসহ আরও কয়েকজনের ঘনিষ্ঠতা রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। এসব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়। বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় প্রভাবের কারণে অনেকে তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস পান না। প্রতিবাদ

বা অভিযোগ করলে মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় বলেও কয়েকজন ভুক্তভোগী দাবি করেন। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালেকুজ্জামান বাবলু ও তার ঘনিষ্ঠদের কথিত কর্মকাণ্ডের কারণে সরকার ও বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এসময় তারা প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রবাসীর জমি দখলের অভিযোগ মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করা হয়। আলমগীরের ভাই ইকবাল আহমেদ ও পরিবারের সদস্যদের দাবি, জমির খারিজ হালনাগাদ এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হলেও প্রবাসে থাকার

সুযোগ নিয়ে কয়েকজন তার জমি দখলে নিয়েছেন। আলমগীর কবির অভিযোগ করে বলেন, খালেকুজ্জামান বাবলুর ভাই আনিসুর রহমান রিপন, সজল শেখ, মাহফুজ আহমেদ ও লতিফ মোল্লাসহ কয়েকজন তার জমিতে গিয়ে দখল প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এ ঘটনায় থানায় মামলা করার কথাও জানান তিনি। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত বা বিচার মানেননি বলে তার দাবি। তিনি আরও বলেন, তার জমিতে টিনের ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪৬ শতাংশ জমির মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, তার চার বিঘা জমি একই এলাকায় পাশাপাশি কয়েকটি অংশে রয়েছে এবং অংশগুলোর মধ্যে আনুমানিক ৩০০ থেকে ৫০০ মিটার দূরত্ব রয়েছে। আলমগীরের ছেলে ফেরদৌস

হাসানও জমি দখলে রাখার অভিযোগ করেন। তার দাবি, জমির সীমানা নির্ধারণের জন্য বাঁশের খুঁটি পুঁতলে রাতের বেলায় সেগুলো তুলে ফেলা হয়। জমি ব্যবহার করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আলমগীর আরও দাবি করেন, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং অভিযুক্তদের সঙ্গে তার পূর্বপরিচয় রয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার কাছ থেকে অন্যায়ভাবে অর্থ দাবি করা হয়েছিল। বিষয়টি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জানানো হলেও কার্যকর প্রতিকার পাননি বলে জানান তিনি। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হয়রানির অভিযোগ মানববন্ধনে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের হয়রানি ও মারধরের অভিযোগও তুলে ধরা হয়। ভুক্তভোগী বায়েজিদ হাসান শিবলীর পরিবারের দাবি,

গত ১৩ই আগস্ট ১৯ বছর বয়সী বায়েজিদকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অপহরণ করে মারধর করা হয় এবং পরে তার পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরিবারের সদস্যরা এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, বায়েজিদ মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে বক্তারপুর ইউনিয়নের স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা আকরাম হোসেন খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তোলা হয়েছে মানববন্ধনে। স্থানীয় কয়েকজনের দাবি, খালেকুজ্জামান বাবলু ও

তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ডের সমালোচনা করলে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা করা হয়। এভাবে অর্ধশতাধিক মানুষকে হয়রানি করা হয়েছে বলেও কয়েকজন অভিযোগ করেন। বক্তারা বলেন, কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত বন্ধ রাখা উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। চুপাইর হাটে নিয়ন্ত্রণের অভিযোগ : মানববন্ধনে চুপাইর গরুর হাটকে কেন্দ্র করেও বিভিন্ন অভিযোগ তোলা হয়। স্থানীয়দের দাবি, হাটের ইজারা, আয়-ব্যয় এবং আশপাশের বিভিন্ন কর্মকাণ্ডে আনিসুর রহমান রিপনের প্রভাব রয়েছে। হাটসংলগ্ন বাজার, ঘাট, রাস্তার কাজে ব্যবহৃত ইট-বালু এবং অন্যান্য নির্মাণসামগ্রীর সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগও করেন বক্তারা। তাদের দাবি, হাটকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে বড় অঙ্কের অর্থের লেনদেন হলেও এর নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। চাঁদা দাবি ও নির্মাণকাজ নিয়ন্ত্রণের অভিযোগ : প্রবাসী আক্তার হোসেন খালেকুজ্জামান বাবলুর বিরুদ্ধে মিল-কারখানা, বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজকে কেন্দ্র করে বড় অঙ্কের চাঁদা দাবির অভিযোগ করেন। তার দাবি, বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজে কারা ঠিকাদারি করবেন, সে বিষয়েও বাবলুর প্রভাব রয়েছে। একই সঙ্গে তার দুই ভাই রিপন ও সোহেলের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বালু ভরাটের কাজ নিয়ন্ত্রণ এবং কৃষিজমিতে বালু ফেলার অভিযোগ করেন তিনি। বক্তারা বলেন, কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাটের ফলে কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ছয় দফা দাবি মানববন্ধন থেকে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- ১. দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমিসহ দখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নিশ্চিত করা ২. বায়েজিদ হাসান শিবলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার অবিলম্বে মুক্তি এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে মারধর করে পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ৩. কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ করা এবং ইতোমধ্যে ভরাটের অভিযোগগুলোর তদন্ত করা ৪. মাদক কারবার এবং মাদকের বিরুদ্ধে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তদন্ত করা ৫. খালেকুজ্জামান বাবলু ও অভিযোগে নাম আসা ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের কথিত রাজনৈতিক প্রভাবের বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা ৬. অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে প্রতিটি অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগকারী ও ভুক্তভোগীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা হয়রানি ছাড়াই আইনের আশ্রয় নিতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার