মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ August, ২০২৬

মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ August, ২০২৬ |
সরকারি দাবিকৃত বৃক্ষরোপণের বিশাল পরিসংখ্যানের সত্যতা নিয়ে শুরু থেকেই নানা মহলে ব্যাপক প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে গত ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর যে তথ্য প্রকাশ করা হয়েছে, স্থানীয় পর্যায়ে বাস্তব চিত্র তার সঙ্গে মিলছে না বলে দাবি করছেন পর্যবেক্ষকরা। ভূতুড়ে এ পরিসংখ্যান নিয়ে সন্দেহ জোরালো হলেও সরকারিভাবে এ কার্যক্রম অব্যাহত রাখার কথাই বলা হচ্ছে। পরিসংখ্যান নিয়ে প্রশ্ন ও স্থানীয় পর্যায় থেকে অসন্তোষ সরকারের পর্যালোচনায় দাবি করা হয়েছে—প্রথম ছয় মাসে সারাদেশে ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ করেছে ১১টি সরকারি সংস্থা। যা তাদের বার্ষিক লক্ষ্যমাত্রার (৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি) প্রায় ৪৩.২৫ শতাংশ। তবে এত বিপুল পরিমাণ

চারা রোপণ করা হলেও মাঠপর্যায়ে সেগুলোর দৃশ্যমান উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে উঠে এসেছে, কাগজ-কলমে যে সংখ্যা দেখানো হচ্ছে, বাস্তবে রোপণকৃত চারার বড় অংশই অনুপস্থিত। অনেক এলাকায় চারা রোপণের সঠিক পরিচর্যার অভাব এবং নামমাত্র তথ্য উপস্থাপনের অভিযোগ পাওয়া গেছে। সরকারি দাবি ও সংস্থার পরিসংখ্যান সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালায় ও বিভাগের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়: বন অধিদপ্তর: দাবি অনুযায়ী সর্বোচ্চ ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৪২টি গাছ রোপণ করেছে (বার্ষিক লক্ষ্যমাত্রা ৩ কোটি ৫০ লাখ)। স্থানীয় সরকার বিভাগ: ৭১ লাখ ৬৪ হাজার ১৩৫টি গাছ লাগানোর দাবি করেছে (বার্ষিক লক্ষ্যমাত্রা ১ কোটি ২ লাখ ৫৯ হাজার ৭৬০)। কৃষি মন্ত্রণালয়: ১৮ লাখ

৩৭ হাজার ৭২৯টি চারা রোপণ করেছে। অন্যান্য সংস্থা: বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (৩.৭৫ লাখ), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (২.৮৮ লাখ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (২.৮৫ লাখ), দুর্যোগ ব্যবস্থাপনা (২.৭১ লাখ) এবং গৃহায়ন, পানিসম্পদ, সেতু ও রেলপথ মন্ত্রণালয় মিলে বাকি চারা রোপণের হিসাব দিয়েছে। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী এবং কর্মসূচির প্রধান ড. মো. সাইমুম পারভেজ দাবি করেন, সরকারি পরিসংখ্যার বাইরে এনজিওগুলোর মাধ্যমে আরও প্রায় ৪০ লাখ গাছ লাগানো হয়েছে। তিনি আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে আরও ২ কোটি ম্যানগ্রোভ চারার প্রকল্পসহ বার্ষিক লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচি ও নির্বাচনী প্রতিশ্রুতি গত ১৭ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর বিএনপির পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের নির্বাচনী

ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। গত ১৩ই জুন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ১৬ই মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির আওতায়ও বৃক্ষরোপণ শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, পাহাড়ি এলাকা, উপকূলের চর, বাঁধের ধার এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অঞ্চলের জন্য উপযোগী প্রজাতি (যেমন: গর্জন, কেওড়া, বাইন, তাল, নারিকেল, আম, জাম ইত্যাদি) নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবতার সাথে সরকারি পরিসংখ্যানের এই বড় ব্যবধান নিয়ে জনমনে এবং পরিবেশবাদীদের মধ্যে তৈরি হওয়া শঙ্কা কাটাতে স্বচ্ছ মূল্যায়নের দাবি জোরালো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার