অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬

অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ |
সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্নের পর অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি— ভোররাতের নিস্তব্ধতা ভেঙে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঘটে গেল দুটি দুর্ধর্ষ ও চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। একই রাতে উপজেলার পৃথক দুটি ইউনিয়নে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত দুই গৃহবধূ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩০শে জুলাই, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এবং পোকখালী ইউনিয়নে পরপর এসব দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাত দল ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায় সাবেক ইউপি সদস্য নুরুচ্ছফার বাড়িতে হানা দেয়। পেশাদার এই অপরাধী দলটি বাড়িতে ঢুকেই

প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে তাদের কোনো প্রমাণ না থাকে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চলে নির্মম মারধর। ডাকাতেরা পুরো ঘর তছনছ করে নগদ মোটা অঙ্কের টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় ঘরের এক গৃহবধূ রক্তাক্ত ও গুরুতর আহত হন। একই রাতে পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকায় মোহাম্মদ হোছনের বাড়িতেও হানা দেয় ডাকাত দল। সেখানে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অপরাধীরা। একইভাবে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা, দামি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে নিমিষেই চম্পট দেয় তারা। এই বাড়িতেও ডাকাতদের হামলায় এক গৃহবধূ

গুরুতর আহত হন। সকালে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত দুটি ঘটনাস্থলই পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ধর্ষ এই ডাকাতি ও হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।” একই রাতে দুই ইউনিয়নে এমন পরিকল্পিত ও নির্মম ডাকাতির ঘটনায় পুরো ঈদগাঁও জুড়ে তীব্র আতঙ্ক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি ফিফার বিরুদ্ধে বিদ্রোহ: বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা