গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতা-কর্মীরা। ​জানা গেছে, গত ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের ওই গণহত্যার জেরে ১৬ জুলাই, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিবাদী মিছিল বের করা হয়। ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করার সময় অংশগ্রণকারীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে

চারপাশ। ​বিক্ষোভকারীরা এই ঘটনাকে অত্যন্ত নৃশংস আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে তাঁরা নিহত ছাত্রলীগ কর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলব ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। ​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ​”গোপালগঞ্জের মাটিতে আমাদের কর্মীর ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।” ​গোপালগঞ্জের সেই

গণহত্যার এক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের এই আকস্মিক বড় শোডাউন ও তীব্র আলটিমেটাম স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী ২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি