‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
“আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি”— কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশ্য আলোচনা সভায় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের এমন একটি বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ১৬ই জুলাই, বৃহস্পতিবার জাতীয় জুলাই দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এই নজিরবিহীন বাক্যবিনিময় ও তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ​ঘটনার সূত্রপাত হয় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সভামঞ্চে পুলিশ সুপারকে সরাসরি উদ্দেশ্য করে অভিযোগের সুরে বলেন, ​”আপনি কুমিল্লায় আসার পর থেকেই ফ্যাসিস্টরা কুমিল্লায় জাঁকিয়ে বসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।” ​ছাত্রদল নেতার এমন সরাসরি ও গুরুতর

অভিযোগের জবাবে মঞ্চে থাকা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করে কড়া জবাব দেন। ​পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ​”এটা কোনো পলিটিক্যাল মঞ্চ না। একটি সুশৃঙ্খল বাহিনী সম্পর্কে আপনি এভাবে ঢালাও কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি; আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। আপনি যখন কোনো আনুষ্ঠানিক মিটিংয়ে কথা বলবেন, তখন সুনির্দিষ্ট তথ্য নিয়ে কথা বলবেন।” ​এসপির বক্তব্যের পর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু পুনরায় মাইক হাতে নিয়ে পাল্টা দাবি করেন, “আমরা যখন আপনাদের সুনির্দিষ্ট তথ্য দেই, তখনও আপনারা তাদের গ্রেপ্তার করেন না।” ​মিঠুর এই দাবির জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বর্তমান রাজনৈতিক

পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ​”আপনারা এখন নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন! যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্টের তকমা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। আমরা সেই ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে আবার ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ