শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
নাটোরের লালপুর উপজেলার নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন হলের ভেতর প্রকাশ্য ও অবাধে নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন, অভিভাবক ও সচেতন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে পরীক্ষার হলের চরম অব্যবস্থাপনা এবং পরিদর্শকদের অনুপস্থিতির এক নজিরবিহীন দৃশ্য ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উপস্থিত নেই। সম্পূর্ণ অভিভাবকহীন এই কক্ষে শিক্ষার্থীরা চরম স্বাধীনতায় প্রকাশ্যে নকল মেতে উঠেছে। কেউ বেঞ্চের ওপর আস্ত বই বা কাগজ খুলে উত্তর লিখছে, আবার কেউ কেউ পকেট থেকে স্মার্টফোন বের করে স্ক্রিন দেখে

দেখে খাতায় উত্তর টুকলি করছে। পরীক্ষা হলের এমন বিশৃঙ্খল পরিবেশ শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর টনক নড়েছে স্কুল কর্তৃপক্ষের। তবে মূল অপরাধী বা দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেয়ে তথ্য গোপন করাতেই যেন বেশি আগ্রহ প্রশাসনের। নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। হলে বসে মোবাইল ফোনে এই ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অপরাধে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে কক্ষের ভেতরে পরিদর্শকদের কেন কোনো উপস্থিতি ছিল না এবং শিক্ষকদের এই চরম অবহেলার দায় কার—সে বিষয়ে

প্রধান শিক্ষক সম্পূর্ণ নীরবতা পালন করেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনাটি দেশজুড়ে চলমান শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবির মুখে বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, নতুন বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর গত ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, “দেশে এখন থেকে পড়ালেখা করতে হবে, নকল আর হবে না।” মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির মাত্র ৫ মাসের মাথায় নাটোরের এই চিত্র স্থানীয় সচেতন মহলকে চরম হতাশ করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যিনি ভিডিও করে অনিয়মটি সামনে আনলেন, কেবল সেই শিক্ষার্থীকে শাস্তি দিয়ে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যারা পরীক্ষা হলের দায়িত্বে অবহেলা করে শিক্ষার্থীদের নকলের সুযোগ

করে দিয়েছে, সেই শিক্ষকদের বিরুদ্ধেও অবিলম্বে কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী ২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি