‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৬ |
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি (সাইনল্যাব) মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা “তুমি কে, আমি কে, ফার্মের মুরগী! ফার্মের মুরগী! কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী! শিক্ষামন্ত্রী!” স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং

পরীক্ষার্থীদের সঙ্গে অবমাননাকর আচরণের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের তিন দফা দাবি: পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর আগে সোমবার (১৩ জুলাই) ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচির ডাক দেওয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরের স্থানগুলোতে কর্মসূচি পালনের নিশ্চিত

তথ্য পাওয়া যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পক্ষের সুপারিশ উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার দায় শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। দায় স্বীকার করে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। কর্মসূচির ঘোষণায় কোনো নির্দিষ্ট সংগঠক বা পরীক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ‘শিক্ষার্থী ঐক্য’ ও ‘সাধারণ

শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি ঘোষিত হয়। এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটি জানায়, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ড একসঙ্গে স্থগিত করলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি ও শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। অভিন্ন প্রশ্নপত্রের কারণে এক বোর্ডের সমস্যায় সব বোর্ড স্থগিত করা সম্ভব নয় বলেও জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শিক্ষার্থীরা দাবি পূরণ

না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা