ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ
আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি
বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব
শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৫ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে ইসির এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারিতে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট ৫ ধাপে ভোট হবে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। ওই নির্বাচনের সুবিধার্থে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশ
করতে যাচ্ছে ইসি। এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের সময় শেষ হয়। তখন নভেম্বরে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। ভোটের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময় নির্ধারণ করা হলো। মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম তারা নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারবেন। এছাড়া ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ওপর কারও আপত্তি থাকলে তারা ২০ নভেম্বরের মধ্যে জানাতে পারবেন। জমা হওয়া দাবি-আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে শেষ করে পরের দিন ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অপরদিকে
আরেক চিঠিতে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ওই সব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে।