ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

আরও খবর

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?

ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে যেকোনো মূল্যে বাধাগ্রস্ত করতে বিএনপি সরকার যে গভীর ষড়যন্ত্র ও মোশতাকসুলভ অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভীত হয়ে বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী পশ্চিমা দেশে লবিস্ট নিয়োগ করে ধর্ণা দিচ্ছে, যেন ভারত শেখ হাসিনাকে দেশে পাঠাতে নিরুৎসাহিত করে। আর এজন্য নানা রকম কূটনৈতিক দেনদরবার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, দেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির

টান, তা কোনো দেশি বা বিদেশি ষড়যন্ত্র দিয়ে কখনো ছিন্ন করা যাবে না। বিএনপি সরকারের লবিংয়ের অপচেষ্টা নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার অভূতপূর্ব জনপ্রিয়তায় ও আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের ভয়ে বিএনপি আজ দিশেহারা হয়ে পড়েছে। তারা ওয়াশিংটনসহ বিভিন্ন দেশের প্রভাবশালী মহলে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং লবিং করছে কীভাবে নেত্রীর প্রত্যাবর্তন ঠেকানো যায়। ভারতের ওপর নানামুখী চাপ সৃষ্টি করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।” তিনি বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই—কোনো লবিং, কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনাকে তাঁর নিজ দেশের মাটি থেকে দূরে রাখতে পারবে না। আগামী ডিসেম্বরেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বীরদর্পে বাংলাদেশে ফিরবেন।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল

করে দেশটাকে আজ যারা খাদের কিনারায় নিয়ে গেছে, তারা খুব ভালো করেই জানে যে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাদের পায়ের নিচের মাটি সম্পূর্ণ সরে যাবে। দেশের সাধারণ মানুষ, শ্রমিক, প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ হয়ে সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন নেত্রী আবার দেশের মাটিতে পা রাখবেন। বিদেশি শক্তির ওপর ভর করে টিকে থাকার দিন শেষ হয়ে আসছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন যে, সব মিথ্যা মামলা ও আইনি বাধা উপেক্ষা করেই রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরায় ফিরিয়ে আনা হবে। সংবাদ প্রতিবেদনটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুতকৃত। সাক্ষাৎকার নিয়েছেন- ফারহান

দাউদ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের