ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ
আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি
বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব
শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ
অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন ইশরাক। ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়। এ সময় প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তলও দেখা গেছে। তবে ভিডিওতে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করে দেখানো হয়েছে।
অভিযানে প্রতিমন্ত্রীর হাতে পিস্তল থাকার কারণ এবং সেটি ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানার পুলিশও বিস্তারিত জানে না বলে জানিয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান
বলেন, ‘অভিযানের বিষয়ে আমরা কিছু জানতাম না। আমাদের বিস্তারিত কিছু জানানোও হয়নি। পরে খবর পেয়ে আটক ছয়জনকে থানায় নিয়ে আসা হয়।’ প্রতিমন্ত্রীর হাতে পিস্তল থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’ এদিকে ইশরাকের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী। মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের
স্থান আমার এই ঢাকা-৬ আসনে নেই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম নেই। এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তাদের শাস্তি পেতে হবে।’ মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে। এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব।’ তিনি আরও বলেন, ‘আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশে অভিযান চলবে। বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।’