অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
চারবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান ও কূটনৈতিক মর্যাদা নিয়ে বিএনপি সরকারের বিভিন্ন বক্তব্যের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফ পাপিয়া। একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে অংশ নিয়ে তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছেন। অ্যাডভোকেট পাপিয়া স্বীকার করেছেন, ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে যতো মতভেদই থাক না কেন, বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া এবং তাঁর পাশে থাকার ইস্যুতে ভারতের সকল প্রধান রাজনৈতিক দল এক ও অভিন্ন অবস্থানে রয়েছে। টিভি টকশোতে বিএনপির এই নেত্রী বলেন, বিএনপি যে আশায় বসে আছে যে ভারতের সরকার

পরিবর্তন হলে কিংবা অভ্যন্তরীণ চাপ বাড়লে শেখ হাসিনার অবস্থান সংকটে পড়বে—এটি সম্পূর্ণ ভুল ও অবাস্তব এক ধারণা। ভারতের মূলধারার রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণ তুলে ধরে তিনি বলেন, “ভারতে নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, আবাসন এবং তাঁর মর্যাদা রক্ষা করার ব্যাপারে নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়—সবাই একমত।” তিনি আরও বলেন, “ভারতের কোনো দলই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেনি এবং ভবিষ্যতেও করবে না।” ৫ই আগস্টের পটপরিবর্তনের পর বিএনপি-জামায়াত চক্র ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের কর্তাব্যক্তিরা প্রচার চালিয়েছিল যে, ভারত সরকার হয়তো বেশিদিন শেখ হাসিনাকে আশ্রয়

দেবে না বা কূটনৈতিক চাপ তৈরি করা যাবে। তবে টকশোতে দীর্ঘদিন রাজনীতি করা বিএনপি নেত্রী অ্যাডভোকেট পাপিয়ার এই বিশ্লেষণ সম্পূর্ণ বিপরীত একটি অবস্থান। অ্যাডভোকেট আসিফা আশরাফ পাপিয়া তার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে যে বিষয়টি বলতে চাইছেন, তা হলো, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন পক্ষের সাথে যে সম্পর্ক তা কেবল কোনো বিশেষ ব্যক্তি বা দলের সাথে নয়, বরং তা পুরো ভারতের রাষ্ট্রীয় নীতির অংশ। বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকেও আশ্বস্ত করা হয়েছে, ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসসহ সকল রাজনৈতিক দলের এই শক্ত অবস্থানের কারণে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এর ওপর ভিত্তি করেই তিনি আগামী

ডিসেম্বরে পূর্ণ রাষ্ট্রীয় শক্তিতে স্বদেশে বীরদর্পে ফেরার চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা