সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

আরও খবর

দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ

আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি

বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব

সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
দেশের অবৈধ অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনূসের চরম অদূরদর্শিতা, প্রশাসনিক ব্যর্থতা এবং টিকাদান কর্মসূচি বন্ধ করার কারণে দেশের হাজার হাজার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই-এর ট্রাস্টি ও দলীয় সভাপতি শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি প্রকাশিত রয়টার্সের একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যভিত্তিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যে ইউনূস প্রশাসনের ব্যর্থতায় আজ দেশের শত শত শিশু প্রাণ হারাচ্ছে। অথচ সেই ব্যক্তিকে উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে—যা এক নির্মম তামাশা ও মানবতাবিরোধী উপহাস ছাড়া আর কিছু নয়। সজীব ওয়াজেদ জয় তাঁর

বক্তব্যে তুলে ধরেন কীভাবে ইউনূস প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক খামখেয়ালিপনা ও লুটপাটের উদ্দেশ্যে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ২০২৫ সালে হামের টিকা সংগ্রহের দীর্ঘদিনের পরীক্ষিত ও প্রচলিত ব্যবস্থায় হঠাৎ করেই পরিবর্তন এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ইউনূস প্রশাসন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে, এই হঠকারী সিদ্ধান্তের ফলে টিকা সরবরাহে মারাত্মক বিলম্ব ঘটবে এবং মজুদ ফুরিয়ে গিয়ে দেশে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বারবার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ অব্যাহত রাখার জোরালো পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ইউনূস ও তার স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সমস্ত সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে। ১৭ই অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে বিশ্ব

স্বাস্থ্য সংস্থার বরাতে জানানো হয়েছে যে, এই প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশে ইতিমধ্যেই ১,১৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯৪ শতাংশই ৫ বছরের কম বয়সী অবুঝ শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে একই পোস্টে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে উল্লেখ করেন, ইউনূসের প্রশাসনিক গাফিলতি ও অযোগ্যতার কারণে আজ দেশের হাজার হাজার পরিবার তাদের নয়নের মনিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। লাখ লাখ মা-বাবা হাসপাতালে তাঁদের সন্তানকে বাঁচিয়ে রাখতে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ এই রক্তপাত ও শিশুহত্যার দায় এড়িয়ে ইউনূস দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হিলারি রডহ্যাম ক্লিনটনের কাছ থেকে হাসিমুখে পুরস্কার গ্রহণ করে বেড়াচ্ছেন। দেশের এই চরম বিপর্যয় ও শিশুহত্যার দায় যখন তার ওপর, তখন বাংলাদেশবিরোধী এই

চক্র ইউনূসকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে—যা দেশের মানুষের সাথে এক নিষ্ঠুর প্রতারণা। অথচ একই দেশে বিনা বিচারে লাখ লাখ সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবাস করছেন, আর সত্যিকারের অপরাধীরা বিশ্বজুড়ে পুরস্কৃত হয়ে চলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা