গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ July, ২০২৬

গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ July, ২০২৬ |
গ্যাস সংকটের কারণে ময়মনসিংহ বিভাগের প্রথম সরকারি জামালপুর অর্থনৈতিক অঞ্চলেও শিল্প উৎপাদন পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে পোশাক, কৃষিভিত্তিক শিল্প, চিকিৎসা সরঞ্জাম ও ভোগ্যপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকার পরও গ্যাস সংযোগের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং শিল্পায়নের সম্ভাবনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, প্রায় ৪০০ একর জমির ওপর গড়ে ওঠা এ অর্থনৈতিক অঞ্চলে ১৯টি শিল্পপ্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এখন পর্যন্ত গ্যাস সংযোগ পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। ২০২২ সালেই শিল্প প্লট পর্যন্ত গ্যাস পাইপলাইনের অবকাঠামো নির্মাণ শেষ হলেও সংযোগ না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান উৎপাদন

শুরু করতে পারেনি। গ্যাস সংযোগ না পাওয়ায় কিছু প্রতিষ্ঠান বিকল্প হিসেবে ব্যয়বহুল এলপিজি ব্যবহার করে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। সুইফট শিল্ড বাংলাদেশ লিমিটেড প্রায় ১.১৭ মিলিয়ন ডলার বিনিয়োগে ল্যাটেক্স এক্সামিনেশন গ্লাভস কারখানা স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শরীফ খান জানিয়েছেন, প্লট বরাদ্দ পাওয়ার এক বছরের বেশি সময় এবং গ্যাস সংযোগের জন্য আবেদন করার আট মাস পার হলেও এখনো সংযোগ মেলেনি। তিনি বলেন, কারখানার অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং গ্যাস সংযোগ পেলেই উৎপাদন শুরু করা সম্ভব হবে। আপাতত এলপিজি ব্যবহার করে পরীক্ষামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত? চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন?