ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে সব দেশপ্রেমিক ও তেরঙ্গাপ্রেমী মানুষকে জাতীয় পতাকা নিয়ে সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানান তিনি।
অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’
যারা দিল্লিতে আসতে পারবেন না,
তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ বের করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে জাতীয় পতাকা দেশের গৌরব এবং তা ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান সিজেপির প্রতিষ্ঠাতা। গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’ তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’