বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ October, ২০২৬

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ October, ২০২৬ |
বিশ্ববাজারে ডিজেলের যে সংকট চলছে, তা সহজে কাটছে না। আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইইএর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির এই টানাপোড়েন ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। মূলত মধ্যপ্রাচ্য ও রাশিয়ার চলমান সংঘাতের কারণে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাটিই বড় ধরনের ধাক্কা খেয়েছে। এর প্রভাব হিসেবে চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদা দৈনিক প্রায় ২৬ লাখ ব্যারেল কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মজার বিষয় হলো, এই চাহিদ হ্রাসের বড় একটা অংশ, অর্থাৎ প্রায় এক চতুর্থাংশই আসছে শুধু ডিজেল থেকে। এদিকে ডিজেলের চড়া দাম সাধারণ মানুষের পকেট কাটছে, জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনীতির চাকাকে ধীর করে দিচ্ছে। তেলের মজুত কমে যাওয়ায়

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে তেল রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজে তেল পরিবহনও কিছুটা শুরু হয়েছে। কিন্তু হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পথে নতুন করে হামলার ঝুঁকি এই চেষ্টাকে বারবার অনিশ্চয়তার মুখে ফেলছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে আন্তর্জাতিক শক্তি সংস্থা এবং ধনী দেশগুলোর জোট জি-৭ জরুরি মজুত থেকে তেল ছেড়ে বাজার নিয়ন্ত্রণের কথা ভাবছে। তবে বিশেষজ্ঞ ও সংস্থাটির মতে, ভূ-রাজনীতির এই উত্তাপ না কমলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের আগে বিশ্ববাসীর এই জ্বালানি কষ্ট কমার কোনো লক্ষণ নেই। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের