“জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

“জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলন নিয়ে এবার প্রকাশ্যেই তীব্র ক্ষোভ ও চরম হতাশা ব্যক্ত করলেন, লক্ষ্মীপুরের অন্যতম সমন্বয়ক এম এ অনিক। আন্দোলনের দীর্ঘ সময় পর নিজের অবস্থান নিয়ে অনুশোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ ১লা জুলাই, বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে অনিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাকে তার জীবনের “সবচেয়ে বাজে ভুল” বলে আখ্যায়িত করেন। ফেসবুক পোস্টে এম এ অনিক আন্দোলনের দিনগুলোর স্মৃতি এবং এর পেছনের ত্যাগকে চরম আক্ষেপের সঙ্গে তুলে ধরেন। তিনি লেখেন, “July করা আমার জীবনের সবচেয়ে বাজে ডিসিশন গুলোর একটা!

জুলাই করার কারনে আজকাল এলাকায় সাধারণ মানুষের কথা শুনেও হজম করতে হচ্ছে।” আন্দোলনের পেছনে নিজের পকেটের অর্থ ব্যয়ের কথা উল্লেখ করে তীব্র ক্ষোভে তিনি আরও বলেন, “জুলাইতে নিজের পকেটের প্রায় ১০ হাজার টাকা খরচ করেছি, যেটা আমার জীবনের সবচেয়ে বাজে ইনভেস্টমেন্ট গুলোর একটা, এই টাকা একটা কুকুরকে খাওয়ালে আরো বেশি সম্মানের হতো।” আন্দোলন-পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে নিজের চরম অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই সমন্বয়ক। আন্দোলনের মূল স্পিরিট ও বর্তমান বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে অনিক লেখেন, “জুলাইতে নেওয়া প্রতিটা স্টেপ ভুল ছিলো, যদি জানতাম জুলাইয়ের পর বাকস্বাধীনতায় এভাবে হস্তক্ষেপ করা হবে এবং দেশের এমন করুণ অবস্থা হবে, তবে কোনোদিন জুলাই

আন্দোলন করতামনা। এখন মনে হচ্ছে, একটা মহলের স্বার্থের জন্য এগুলা সাজানো হয়েছে।” অনিকের এই বিস্ফোরক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ লক্ষ্মীপুরের স্থানীয় সচেতন মহলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, আন্দোলনের পর সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় এবং বর্তমানে বাকস্বাধীনতার ওপর নানা বিধি-নিষেধ বা চাপের কারণেই একজন মাঠপর্যায়ের সমন্বয়কের মুখ থেকে এমন চরম হতাশার কথা বেরিয়ে এসেছে। অন্য এক পক্ষ অবশ্য এটিকে তার ব্যক্তিগত ক্ষোভ বা সাময়িক কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম