৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ July, ২০২৬

৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ July, ২০২৬ |
নির্ধারিত সময়ের শেষ দিকের জোড়া গোল এবং অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তের পেনাল্টি—সব মিলিয়ে সিয়াটলে এক রোমাঞ্চকর জয়ের দেখা পেল বেলজিয়াম। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের এই দেশ। ম্যাচের বড় একটা সময় পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল সেনেগাল। তবে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা বেলজিয়াম অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ম্যাচের ৮৬ মিনিটে। এ সময় রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমায় তারা। এর ঠিক তিন মিনিট পর, ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স বল জালে জড়ালে ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ গোলশূন্য থাকার

পর দ্বিতীয়ার্ধেও সমতা বজায় ছিল। তবে যোগ করা সময়ে, অর্থাৎ ১২৫তম মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রসের সময় ডি-বক্সের ভেতর ইউরি টিলেমান্সকে ফাউল করেন সেনেগালের লামিনে কামারা। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন টিলেমান্স নিজেই। পেনাল্টির ঠিক আগেই অবশ্য লিড নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বেলজিয়াম। গোলপোস্টের মাত্র ১১ গজ দূর থেকে ডোডি লুকেবাকিওর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার সময় ভারসাম্য হারানোয় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় তার দল। তবে শেষ পর্যন্ত টিলেমান্সের সফল স্পটকিকে ভর করে খাদের কিনারা থেকে

ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান