মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ভেতরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে এসব অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান 'সুশীলন' দীর্ঘদিন ধরে এই নিম্নমানের খাবার সরবরাহ করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গাংনী উপজেলার ১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং প্রকল্পের আওতায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়। এই খাবারের কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়লেও সম্প্রতি সরবরাহকৃত খাবারের মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠছে। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, সরবরাহ করা ডিমের একটি অংশ পচা এবং পাউরুটিতে ছত্রাক

রয়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া জানায়, তার কাছে আসা ডিমটি পচা ছিল এবং সেটি থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল। পাউরুটিতেও ছত্রাক থাকায় তা ফেলে দিতে হয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবেল ও শাকিল একই অভিযোগ করে জানায়, তাদের দেওয়া ডিমের কুসুমে পানি ও কালো আবরণ ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রায় প্রতিদিনই এ ধরনের নিম্নমানের খাবার সরবরাহ হচ্ছে। সরবরাহকারী প্রতিষ্ঠান এবং উপজেলা শিক্ষা অফিসারকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। এই নিম্নমানের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান তিনি। সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন হোসেন পচা ডিম সরবরাহের অভিযোগ স্বীকার করে জানান, বিষয়টি জানার

পর ওই ডিম পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে পাউরুটিতে ছত্রাকের অভিযোগ তিনি অস্বীকার করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, অনুপস্থিত শিক্ষার্থীদের খাবার শিক্ষকরা আলাদা করে রেখে দেন এবং পরে তা বিতরণ করায় মান কমে যেতে পারে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মৈত্র জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন