চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
চট্টগ্রাম নগরের ব্যস্ততম ফরেস্ট গেট এলাকায় ভরদুপুরে ঘটে গেল এক নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে মো. আজাদ (২৫) নামের এক যুবককে টার্গেট করে গুলি করে এক অজ্ঞাত বন্দুকধারী। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই ফিল্মি স্টাইলের হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ ১লা জুলাই, বুধবার বিকেল চারটার দিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি প্রকাশ্যে আসে। নিহত আজাদ নগরের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার একপাশ দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিলেন ২৫ বছর বয়সী যুবক আজাদ।

কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পেছন থেকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির আঘাতে মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন আজাদ। গোলাগুলির শব্দে আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন অবস্থায় আজাদকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে আজাদকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ

দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমকে গুলি করে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। নিহত যুবকের শরীরের ডান পাশে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে।” প্রকাশ্য রাস্তায় এভাবে পেছন থেকে গুলি করার পেছনে কোনো পূর্বশত্রুতা, ছিনতাই নাকি অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে—তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনার পর পরই পাঁচলাইশ থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন,”আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। নিহত যুবক হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা। ঠিক কী কারণে এবং কারা এই যুবকের ওপর এমন অতর্কিত হামলা চালাল, তা সুনির্দিষ্টভাবে

খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম