ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?
প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি
ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার
জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ
কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়
আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না, সংসার খরচের ফর্দে পড়ল কাঁচি
জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ
২০২৫–২৬ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে ১৭.৩০ শতাংশ। এই সময়ে দেশে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার।
তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেছে। মাসটিতে দেশে এসেছে ২.৮০ বিলিয়ন ডলার, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুনে তা আবার ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
অর্থবছরের সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও, জুনের এই নিম্নমুখী প্রবণতা রেমিট্যান্স প্রবাহে সাময়িক শ্লথতার ইঙ্গিত দিচ্ছে।



