বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণবাজারে চাপ তৈরি হয়েছে। এর ফলে বুধবার স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। খবর রয়টার্সের বাজার বিশ্লেষণে দেখা যায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪,৫০৪.৪০ ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের

জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। কারণ এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন। দেশে স্বর্ণের দামে বড় পতন বাজার সংশ্লিষ্টদের মতে, সামনের দিনগুলোতে স্বর্ণের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ওপর। এসব বিষয়ে নতুন কোনো সংকেত এলেই তা সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক স্বর্ণবাজারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম