রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ May, ২০২৬

রণক্ষেত্র ফরিদপুর, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ May, ২০২৬ |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় একই ঘটনার জেরে প্রথম দফা সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হন। স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনায় চেয়ারম্যানপক্ষের লোকজন বেশি আহত হওয়ায় পরদিন সকালে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার আকরাম শেখ সম্প্রতি চুমুরদী

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লার বিরুদ্ধে ঈদ উপলক্ষে বিতরণ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসন বিষয়টি তদন্তে নামে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত না হলেও ভিডিওটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় আকরাম শেখ ও চেয়ারম্যান সোহাগ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ দ্রুত তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা বলেন, যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের সময় উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তিনি

দাবি করেন। অন্যদিকে ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, প্রথম দফা সংঘর্ষের জেরেই পরদিন সকালে আবারও দুই পক্ষ মুখোমুখি হয় এবং পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে তার জের ধরেই পরদিন আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ